মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউদের কর্মবিরতি

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মরত ৫৪ জন কর্মচারী কর্মবিরতির মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করে। আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে সরকার দাবি না মানলে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

ডিসেম্বরের ৬-১১ তারিখ পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহসহ সব ধরনের রিপোর্ট রিটার্ন বর্জন করার ও ঘোষণা দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুর রহমান, এসএম আরিফুজ্জামান, রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, জাহানারা জয়া, ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন, স্মিতা মন্ডল, অনামিকা, শিরিনা ও রমানাথ।

উল্লেখ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় অত্র উপজেলায় ৬ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ৯ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ৩৯ জন পরিবার কল্যাণ সহকারী কর্মরত রয়েছেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ব্রেকিং দ্যা সাইলেন্স  এর ক্রীড়া সামগ্রী বিতরন

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও দরগাহপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

খালেদা জিয়া দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন….বাপ্পী

আশাশুনির আনুলিয়ায় ১ কিঃমিঃ পিচের রাস্তা অবহেলা ও অনিয়মে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে

নিয়োগের দুই দিনের মাথায় দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ সম্মিলিত ইসলামী ব্যাংক এমডির

কলারোয়ায় খাস জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার অভিযোগ

কয়রায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান

“প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামের উদ্দ্যেগে কুড়িগ্রামে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ”

ঈদুল আজহা কবে জানাল আমিরাত