শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ

প্রতিবেদক
Ekramul Kabir
সেপ্টেম্বর ১১, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক ও জনগণের সরাসরি উপকারে আসে—এমন সব কর্মসূচি পছন্দ করেন এবং তা বাস্তবায়নের দিকনির্দেশনা দেন। সেই লক্ষ্যে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতেই আজকের এই মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্যোগ।” তিনি আশা প্রকাশ করে আরও বলেন, এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে সারা দেশের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অনুরূপ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি ও বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে অগ্রাধিকার

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার

হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়লো

পাইকগাছায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন- লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়াপ্র তিযোগিতার পুরস্কার বিতরণ 

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু