রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারস স্যাপার ৩০ ব্যাজের পূনর্মিলন অনুষ্ঠিত 

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৪, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ

একরামুল কবীর : বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং  কোরের অবসর প্রাপ্ত স্যাপার ৩০ ব্যাজের পূনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী শনিবার সকালে রাজধানী ঢাকার মিরপুর ”দি ক্যাফে রিও” এর কনফারেন্স রুমে পূনর্মিলনী আনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো:হুসেইন শাজাহান।

শনিবার সকাল ৮ টার সময় সারা দেশ থেকে আগত অবসর নেওয়া বন্ধুরা ঢাকার মিরপুর ১২ নম্বরে অবস্থিত আল আরাফা রেস্তোরাঁয় সকালের নাশতা সেরে  ৯টার সময় সমবেত হন “দি ক্যাফে রিও” এর কনফারেন্স রুমে। এ সময় কনফারেন্স রুমে এক আবেগময় পরিবেশ তৈরি হয়।বন্ধুরা একে অপরের কুশল বিনিময় করতে থাকে। দীর্ঘ দিন পরে সাক্ষাৎ -এ তারা ফেলে আসা বিভিন্ন স্মৃতি স্মরণ করতে থাকে।

সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয় পবিত্র কুরআন তেলওয়াত ,  গীতা পাঠ  ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কালীণ ষ্টাফ সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: হসাইন শওকত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো সাজ্জাদুর রহমান, সার্জেন্ট (অব:) নূর মোহাম্মদ তারাকি,অনারারি ক্যাপ্টেন মো: মাহবুবুল আলম, মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো গোলাম সরোয়ার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজবাহ উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো আজিজুর রহমান, ওয়ারেন্ট অফিসার মো:অলিউর রহমান, ওয়ারেন্ট অফিসার মো:লিয়াকত আলী,  সার্জেন্ট মো: ইউছুপ মামুন, সার্জেন্ট মোঃ ওমর ফারুক, সার্জেন্ট  মোঃ আলাউদ্দিন, সার্জেন্ট মো: দেলোয়ার হোসেন।

উদ্ভোধন অনুষ্ঠানের পরে অনুষ্ঠানে অংশগ্রহণ কৃত বন্ধুরা একে একে তাদের অতীতে ফেলে আসা দিন গুলোর কথা স্মরণ করে হৃদয়ে জমে থাকা  কথা গুলো ব্যক্ত করে। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় রাফেল ড্র। এ সময়  ৪৫ জন বন্ধুকে জায়নামাজ,লুঙ্গী, টুপি সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ট্রেনিং চলাকালীন স্টাফদের মাঝে চাঁদর,টুপি উপহার হিসেবে প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি ছিল আনন্দঘণ,আবেগময়,আনন্দ উচ্ছ্বাসে ভরা। আগামী বছর আবারো অনুরূপ অনুষ্ঠান আয়োজনের দীঢ় অঙ্গিকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসঙ্গিবাদ বাজ ও দখলবাজদের জায়গা হবে না .. আজিজুল বারী হেলাল

প্রফেসর নূরুল ইসলাম ছিলেন একজন সোনার মানুষ

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

বিল নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া

বিপিএলের স্থগিত ম্যাচ দুটি হবে রবিবার

শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১০ জন অসুস্থ্য

কালিগঞ্জ নলতায় এমপি প্রার্থী রবিউল বাশারের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান