বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৮, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

সময় ডেস্ক ::নেত্রকোনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মো. সোহেল রানা (২২)। তিনি রংপুর জেলার পীরগাছা থানাধীন যাদুলস্কর অন্নদা নগর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের একটি চৌকস টিম নেত্রকোনার মোহনগঞ্জে মঙ্গলবার ২৭ জানুয়ারি গভীর রাতে উপজেলার দৌলতপুর হাসপাতাল রোড এলাকাস্থ রহিমা এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মোহনগঞ্জ টু ধর্মপাশা পাকা সড়ক থেকে মাদক কারবার মো.সোহেল রানাকে আটক করা হয়। তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ১০ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক মাদক কারবারির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নেত্রকোনার আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের: ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ

হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার প্রদান

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সামাজিক মাধ্যমে নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে সংঘাতের সমাপ্তি: ইরান

ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত : চরমোনাই পীর

আজ বাংলাদেশে আসছে ফিফা ট্রফি

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

ভারত থেকে অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হতে পারে আইসিসির দুটি ইভেন্ট

ঈদের ছুটি শুরু, সড়কে ঘরমুখো মানুষের ঢল