সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আশাশুনি উপজেলার বুধহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় আশাশুনি-সাতক্ষীরা সড়কের বুধহাটা-ব্যাংদহা মোড়ে অবস্থিত শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী। সংরক্ষণ কমিটির আহবায়ক সচ্চিদানন্দদে সদয়ের সভাপতিত্বে ও আশাশুনি প্রেস ক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসকে হাসান, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, জামায়াত নেতা আবুল কালাম, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত ড্যানিশ, আশাশুনি প্রেস ক্লাব সদস্য বাবুল হোসেন, ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল, ব্যবসায়ী আমিনুর রশিদ। বক্তাগণ বলেন, ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করার পর তাঁকে গ্রেফতার করা হয়।

কয়েকদিন পর মুক্তি পেলেও ১৯৪৯ সালে পুনরায় গ্রেফতার হয়ে প্রথমে কোতয়ালী থানায় এবং পরে রাজশাহী কারাগারে পাঠানো হয়। সেখানে পাকিস্তান সরকারের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালনার ঘটনায় সাতজন কারাবন্দির সঙ্গে আনোয়ার হোসেনও শহীদ হন। তিনিই ছিলেন প্রথম ভাষা শহীদ। তাঁকে রাস্ট্রীয় স্বীকৃতি, আশাশুনি-সাতক্ষীরা সড়ককে ভাষা শহীদ আনোয়ার সড়ক নামকরণসহ বিভিন্ন দাবী আদায়ে এ মানববন্ধন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কয়রায় প্রকল্প ও পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাইড্রোলিক হর্ন বন্ধে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরে ছাত্রদলের স্মারকলিপি

আশাশুনির গদাইপুরে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

আমরা দুর্নীতি করিনা,কাউকে দুর্নীতি করতে দেব না -মুহাদ্দিস রবিউল বাশার

কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার  বিতরণ

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় : মির্জা ফখরুল

সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষের বিকল্প নেই – আব্দুর রউফ