সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় লন্ডন নিয়ে যেতে জার্মান থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার রাতে সংস্থার ঊর্ধ্বতন একজন কর্মকতা জানান, জার্মান এয়ারলাইন্স, এফএআই এভিয়েশন গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং আবেদন অনুযায়ী এদিন রাত ৯টার দিকে ফ্লাইটটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারলেও অবস্থা একই রকম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু ‘কারিগরি ত্রুটির কারণে’সেটি ঢাকায় আসতে পারেনি। এর বিকল্প হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষে থেকে শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপার্সন এখনও বিমানযাত্রা করার মতো হয়ে উঠতে পারেননি। এ জন্যই তার লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে। চিকিৎসকরা আরও বলেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাই আমরা আশা করছি দ্রুতই তিনি বিমানযাত্রায় সক্ষম হয়ে উঠতে পারবেন।
ঢাকায় কাতার দূতাবাসের তথ্য অনুযায়ী, জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপের’ কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল- ৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট উড়োজাহাজ।

এতে অ্যাম্বুলেন্সের সর্বাধুনিক যাবতীয় সুবিধা রয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন সরবরাহ, ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রীসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি এতে থাকছেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস, যারা আকাশপথে নেওয়া রোগীদের নিবিড় পরিচর্যার বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় ১০ ফুট লম্বা অজগার সাপ উদ্ধার  অতপর সুন্দরবনে অবমুক্ত 

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে ধাক্কা, আহত ২

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনী টহল পরিচালনা

বাংলাদেশিদের ভিসা দিতে আরও ৩ দেশে কেন্দ্র খুলল রোমানিয়া

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

ফেডারেশনগুলোকে ৭ দিনের আল্টিমেটাম ক্রীড়া প্রতিমন্ত্রীর