রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

১৭ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১২, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

সময় ডেস্ক :: আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এ তথ্য জানান।

তিনি আরও বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভ-৩ প্রকল্পের অবহিতকরণ সভা

খামেনির মৃত্যুর পর নতুন অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

সাতক্ষীরায় মাদক বিক্রির  টাকা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তমা নুষের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন  

বন্দর চুক্তি বাতিলের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম মোমিন মেহেদীর

গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২, আহত ২

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের কান্ডারী  আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ   

পাইকগাছায় জলবায়ু বাস্তুচ্যুতির স্থানীয় ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় অসুস্থ ব্যক্তিকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ