বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধন অনুষ্ঠান বাতিল

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি বাতিল করা হয়েছে।

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ এবং এটি বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেতের পায়নি বিসিবি।

যদিও আয়োজক পক্ষ থেকে টেকনিক্যাল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল, কিন্তু সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিপিএলের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হয়ে পড়তে পারে।

এর আগে ২০ ও ২৩ ডিসেম্বরের সম্ভাব্য তারিখগুলো নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ঝুঁকি এবং গ্যালারির বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, এমন আশঙ্কায় সেগুলো নাকচ হয়ে যায়। সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত না পাওয়ায় বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা চলে এলো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন

নূহ (আঃ) এর নৌকাঃ কুরআন বনাম বাইবেল

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মমতার

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনে  তিতুমীর ফাইটার্স দলের জয়

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

সাতক্ষীরায় বৈরী আবহাওয়ায় বোরো ধানের আবাদে শঙ্কায় চাষীরা

চিলাহাটি ওয়েব ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোলাম মোস্তফা রাঙ্গাকে সম্মাননা