বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২২, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

পরিতোষ কুমার বৈদ্য::ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) সাত-আইসিডিপি প্রকল্পের মাধ্যমে সাসা! টুগেদার কার্যক্রম বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমাজ পরিবর্তনের কাজ ও সমাজে নেতৃত্বদান বিষয়ক প্রকল্প সাসা টুগেদার স্টার্ট, এ্যাওয়ারনেস, সাপোর্ট ও এ্যাকশন ধাপের কার্যক্রম শেষ করে কমিউনিটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারী, পুরুষ, কিশোর কিশোরী, ইমাম, পুরোহিত সরকারি, বেসরকারি ও কমিউনিটির গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এই টুগেদার কার্যক্রম উদ্বোধন করা হয়। প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারী, পুরুষদের একটি র‌্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ শেষে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রোগ্রাম কো-অডিনেটর তীমোন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জি.এম শফিউল আলম, প্রধান শিক্ষক এম.এম আমজাদ হোসেন, ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীন, সীমান্ত ব্যাংক এর ম্যানাজার আনোয়ার হোসেন, বুড়িগোয়ালিনী সিসিসির সভাপতি মজিদ সরদার, পুরোহিত দীলিপ কুমার হালদার, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, পিআই এর সভাপতি সুষমা রানী মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আমি ফেইথ ইন এ্যাকশন ও দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাসা টু গেদার প্রকল্পের মাধ্যমে ঈশ্বরীপুর ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ভালো একটি কাজ করার জন্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী সহিংসতার শিকার হয়ে আমার কাছে আসে তাহলে আমি সম্পূর্ণ বিনা খরচে তাকে আইনি সেবা প্রদান করবো।

উল্লেখ্য যে, ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ৫টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) সাসা টুগেদার চারটি ধাপের কার্যক্রম শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। সমাজে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রুপান্তরিত সমাজ গঠন করার অংশ হিসেবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধ কওে একটি সুখী পরিবার ও সমাজ গঠন করা সাসা প্রকল্পের মূল লক্ষ্য। কমিউনিটি উদযাপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাত-আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমুয়েল সাংমা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

আশাশুনির খাজরায় ভূগর্ভের বালি উত্তোলন ও জবর দখলের জমি ভরাটের অভিযোগ

বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়রায় জামায়াতের ঈদ পুনমিলনী

সাতক্ষীরায় ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান

কয়রা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ ইয়র্কে বাংলাদেশি-আমেরিকান জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা

যাবজ্জীবনপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ শীর্ষনিউজ প্রতিবেদন