রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির খাজরায় ভূগর্ভের বালি উত্তোলন ও জবর দখলের জমি ভরাটের অভিযোগ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৭, ২০২৫ ২:৪৮ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার খাজরায় লোকালয়ের কাছে অবৈধ ভাবে ভূগর্ভের বালি উত্তোলন করে জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ও পরবর্তীতে সয়শোধিত আইনে কৃষিজমি, বসতবাড়ি, পাহাড়, বাঁধ, সড়ক, কালভার্টের নিচ থেকে বালি উত্তোলন নিষিদ্ধ, নদীর তলদেশ থেকে গভীরভাবে (ড্রেজার/এক্সকেভেটর দিয়ে) বালি উত্তোলন নিষিদ্ধ এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোনোভাবে বালি তোলা যাবে না।
শুধু সরকার নির্ধারিত বালুমহাল থেকে এবং ইজারা নিয়ে উত্তোলন বৈধ। নিয়মকে অবজ্ঞা করে চেউটিয়া নদী (খাল) থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন ব্যবহার করে স্থানীয় রমজান আলী প্রকাশ্যে বালি উত্তোলন করে পাশের জমিতে ফেলছে। স্থানীয়রা জানান, শ্রীউলা ইউনিয়নের আঃ ছাত্তারের পারিশামারী মৌজার জমি জবর দখল নিয়ে বালি ভরাটের মাধ্যমে দখল পাকাপোক্ত করার পায়তারা চালান হচ্ছে। এলাকাবাসী ভূগর্ভের বালি উত্তোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ বলেন, সাংবাদিকদের তথ্য অনুযায়ী লোক পাঠিয়ে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম। আপনি যখন বলছেন, পুনরায় আবার কাজ চলছে। বিষয়টি জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম 

মহান শহীদ দিবসে বিএমএসএফের কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি

নারী এশিয়ান কাপ : প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ

অবৈধ অভিবাসীদের টিউশন সহায়তা প্রদানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিরুদ্ধে মামলা

শোভনালীতে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক প্রতিযোগিতা

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কালিগঞ্জে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে জামায়াতের নির্বাচনীয় মতবিনিময়

কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ : সেনাপ্রধান

আশাশুনির কাদাকাটি ও দরগাহপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে  তিতুমীর ফাইটার্স