শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির কাদাকাটি ও দরগাহপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক জনসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৪.৩০ টায় কাদাকটি ইউনিয়নে ও সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর মাওঃ আবু বক্কার সিদ্দিক ও প্রফেসর আঃ গনির সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ জাকির হোসেন ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় জনসভা দুটিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল, চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার,খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারী মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

এর আগে তিনি কুল্যা মোড়, গুনাকরকাটি বাজার, কাদাকাটি বাজারে গণসংযোগ করেন এবং দরগাহপুরে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দূর্নীতিতে চাম্পিয়ান হয়েছে, আওয়ামীলীগের আমলে দেশ চোরের খনি পেয়েছে। আসুন আমরা সৎ নেতৃত্ব কায়েম করি, সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি। তিনি নির্বাচিত হলে এলাকায় টেকসই ভেড়ী বাঁধ নির্মান, রাস্তা সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান। এছাড়া মসজিদ-মন্দির, স্কুল-কলেজ-মাদ্রাসার সরকারী বরাদ্ধ সঠিকভাবে পৌছে দেবেন। এক টাকারও দুর্নীতি করবেন না বলে জানান।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ও হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে

অর্থনৈতিক  উন্নয়নে একসাথে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ২১৭ নেতাকর্মী

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

চলে গেলেন খালেদা জিয়া না ফেরার দেশে

মান্নাসহ ভোটের মাঠে ফিরলেন আরো ৫৮ জন

আজ বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

সাবেক এমপি কাজী নাবিলের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত