শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৯, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বে উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
শুক্রবার ( ৯  জানুয়ারি ) সকাল ৯ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে “দায়িত্বশীল সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছাড়াও তিনি দিনব্যাপী কয়রা সদর ইউনিয়নে মহিলা সমাবেশ, মহারাজপুর ইউনিয়নের লোকা গ্রামে মহিলা সমাবেশ, ১নং ওয়ার্ডে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।
কয়রা উপজেলা জামায়াতের  আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাষ্টার সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল হোসেন, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা শাজ্জাদুল ইসলাম,  মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, যুব বিভাগের সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

আওয়ামী লীগ নেতাদের জামিন ও কার্যালয় খুলে দেওয়ায় জামায়াতের উদ্বেগ

জামায়াত, চরমোনাইসহ ৮ দল মাঠে থাকবে আ’লীগ ঠেকাতে

বুধহাটায় পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে কম্বল বিতরণ

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

ভেনেজুয়েলায় রাষ্ট্রগঠনে ট্রাম্পের জড়ানোর আশঙ্কায় রিপাবলিকানরা উদ্বিগ্ন

ইতিহাসের সেরা নির্বাচন দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি: প্রধান উপদেষ্টা

আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুদকের অভিযান।। অফিসার পলাতক