রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

চব্বিশের আজাদী অক্ষুন্ন রাখতে হ্যাঁ’র পক্ষে রায় দিন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: চব্বিশ এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন ও ১৮ কোটি মানুষকে আজাদীর স্বাদ দিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে (সদর, রামু, ঈদগাঁও) দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুরের পক্ষে এবং গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিলউত্তর পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন,১৪ শতাধিক শহীদ ও প্রায় অর্ধ লাখ আহতের রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব আসন্ন গণভোটে ব্যর্থ হলে এ জাতির কপালে গোলামির জিঞ্জির জগদ্দল পাথরের মত চেপে থাকবে। তিনি বলেন, এজন্য আসন্ন নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে এগারদলীয় জোট ও হ্যাঁ এর পক্ষে রায় দিতে হবে।

আজ রোববার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ জুড়ে নতুন দেশ বিনির্মাণে পরিবর্তনের জোয়ার উঠেছে। সেই জোয়ারের নেতৃত্বে দিচ্ছে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লবের পক্ষের শক্তি জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট। তাই সারা দেশের মত কক্সবাজার-৩ আসনেও দাঁড়ি পাল্লা প্রতীকের জোয়ার আজকের এ জমায়েত। তিনি ১২ তারিখ দাঁড়ি পাল্লা ও হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনতাকে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, সাবেক জেলা আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাসেম, জেলা খেলাফত মজলিস সভাপতি মৌলানা নুরুল হক, জেলা এনসিপি নেতা ও হ্যাঁ ভোটের এ্যাম্বাসেডর মুহাম্মদ ইফতেখারসহ এগারদলীয় জোটের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

নয়ছয় নয়, চুপ্পুর অভিশংসন জরুরি : নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি: সালাউদ্দিন

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

কয়রায় অসহায় মানুষের মাঝে লাইন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীগণ বিপুল ভোটে জয়ী

আশাশুনিতে ব্রেকিং দ্যা সাইলেন্স  এর ক্রীড়া সামগ্রী বিতরন