শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কালিগঞ্জের জামায়াতে ইসলামীর যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ :: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর যুব ও ক্রীয়া বিভাগের উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ফেব্রুয়ারি (শনিবার)বিকাল তিনটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতে সহসেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে অফিস সেক্রেটারি আফতাব উদ্দিনসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে যুবদায়িত্বশীল,কর্মী,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময় অতিথিরা বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দক্ষ জনবল এবং অর্থের অভাবে বাংলাদেশ…

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটের ফলাফল দীর্ঘায়িত হবে না : ইসি সচিব

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

পাইকগাছায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে…… মনিরুল হাসান

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না

বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসঙ্গিবাদ বাজ ও দখলবাজদের জায়গা হবে না .. আজিজুল বারী হেলাল

আশাশুনি জামে মসজিদের সভাপতি রবিউলের দাফন সম্পন্ন