বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ফিলিস্তিনি চিকিৎসক ও ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলা

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ২০২৫ সালের মার্চে গাজার দক্ষিণে ফিলিস্তিনি ত্রাণ ও চিকিৎসা কর্মীদের ওপর ভয়াবহ হামলা চালানো হয়। নতুন যৌথ তদন্তে জানা গেছে, ইসরায়েলি সেনারা একক ও পরিকল্পিতভাবে ৯ শতাধিক গুলি চালিয়েছিল। এই তদন্ত করেছে ফরেনসিক প্রতিষ্ঠান ফরেনসিক আর্কিটেকচার এবং শব্দ বিশ্লেষণে বিশেষজ্ঞ দল ইয়ারশট।

২৩ মার্চ রাফাহ শহরের পশ্চিমে তাল আস-সুলতান এলাকায় হামলায় ১৫ জন ত্রাণকর্মী নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ফিলিস্তাইন রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসক, ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক এবং ইউএনআরডব্লিউএর একজন কর্মী। হামলার পর তাদের দেহ এবং যানবাহন মাটিচাপা দেওয়া হয়।

প্রাথমিকভাবে ইসরায়েলি সেনারা বলেছিল, যানবাহনগুলো সমন্বয়হীন ছিল। পরে তারা ‘পেশাগত ভুল’ স্বীকার করে। কিন্তু তদন্তে দেখা গেছে, হামলাটি পরিকল্পিত এবং সংগঠিত ছিল। কোনো পাল্টা গুলির প্রমাণ পাওয়া যায়নি।

গণহত্যার বৈজ্ঞানিক প্রমাণ
গোলাগুলির শব্দ, প্রতিধ্বনি ও তরঙ্গ বিশ্লেষণ করে হামলার দিক, দূরত্ব ও অস্ত্র শনাক্ত করা হয়েছে। নিহত চিকিৎসক রিফাত রাদওয়ানের মোবাইল ফোনে থাকা ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ভোর ৫টা থেকে হামলা শুরু হয়। মাত্র সাড়ে পাঁচ মিনিটের ভিডিওতে ৮৪৪টি গুলির শব্দ ধরা পড়ে। অন্যান্য রেকর্ড মিলিয়ে মোট গুলির সংখ্যা ৯১০-এর বেশি।

ভিডিওতে রাদওয়ান মৃত্যুর আগে মায়ের কাছে ক্ষমা চাইছেন এবং ঈমানের ঘোষণা দিচ্ছেন। ৯৩ শতাংশ গুলির প্রতিধ্বনি দেখায়, তারা সরাসরি গুলির মুখে ছিলেন। প্রতি মিনিটে গুলির হার ৯০০-এর বেশি। একসময় ৬৭ মিলিসেকেন্ডে পাঁচটি গুলি ছোড়া হয়, যা প্রমাণ করে অন্তত পাঁচজন শুটার ৪০ মিটার দূরের বালির ঢিবি থেকে একযোগে গুলি চালাচ্ছিল। হামলা চলেছে ভোর ৫ থেকে সকাল ৭টা ১৩ পর্যন্ত।

কাছ থেকে হত্যা
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে কোনো লড়াই হয়নি। সেনাদের নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। শব্দ বিশ্লেষণে দেখা যায়, প্রথম চার মিনিট তারা স্থির ছিল। পরে ঢাল বেয়ে নেমে ৫০ মিটার এগিয়ে গুলি চালায়। বেঁচে যাওয়া কর্মী আসআদ আল-নাসাস জানান, সেনারা আহতদের মাঝখান দিয়ে হাঁটছিল এবং গুলি চালাচ্ছিল।

অন্য এক চিকিৎসকের ফোনকলের বিশ্লেষণ থেকে জানা যায়, কিছু গুলি খুব কাছ থেকে, প্রায় ১-৪ মিটার দূর থেকে ছোড়া হয়। অর্থাৎ মাটিতে পড়ে থাকা অবস্থায়ও তারা হত্যা করা হয়েছিল।

প্রমাণ গোপনের চেষ্টা
হামলার পর প্রমাণ ধ্বংসের চেষ্টা করা হয়। উপগ্রহ চিত্রে দেখা যায়, বুলডোজার দিয়ে যানবাহন মাটিচাপা দেওয়া হয়। মরদেহ ও মোবাইল ফোনও মাটিচাপা দেওয়া হয়। আল-নাসাসরাকে আটক করে ৩৭ দিন নির্যাতন করা হয়। তদন্তে হিব্রু ভাষায় কথা বলা সেনাদের কথোপকথনেও দেখা যায়, তারা মরদেহের কাছে গিয়ে অস্ত্র রাখার নির্দেশ দিচ্ছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ বহুবার উঠেছে। আন্তর্জাতিক আদালত আইসিজে গণহত্যার মামলা চলছে এবং আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ফের ইরানের তেল ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

শীতের রাতে উদ্ধার হওয়া সেই দুই শিশুর বাবা পুলিশ হেফাজতে

আশাশুনিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পাল

যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি তরুণদের

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের আহ্বান : সাংবাদিক কর্মশালায় বক্তারা

বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা না হলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না’

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা