সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ

 জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিনিয়েলা ফন্ডস নেদারল্যান্ডস-এর অর্থায়ন এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় আইডিয়াল কর্তৃক বাস্তবায়িত ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। আইডিয়াল এর পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলামেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসি (ল্যান্ড) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক ও আশাশুনি ইউপির চেয়ারম্যান প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ চন্দ্র মন্ডল।
এছাড়া ব্র্যাক, বারসিক, উত্তরণ, ইএসডিও, বাংলাদেশ ন্যাজারীন মিশন, উন্নয়ন, সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সাস ও ব্রেকিং দ্য সাইলেন্সসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, ৬টি খাতা, ১২টি কলম, পেন্সিল, রাবার, কাটার, পেন্সিল বক্স ও জ্যামিতি বক্সসহ শিক্ষা সহায়ক উপকরণ শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, অর্থনৈতিক বাধা কমানো, স্কুলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি শিক্ষাগত বৈষম্য কমানোর উদ্দেশ্যে প্রদান করা হয়। এছাগা ৮০ জন প্রতিবন্ধী কিশোরীকে ডিগনিটি কিটস হিসেবে বালতি, মগ, আট পিসের দুই প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, তোয়ালে, নখ কাটার মেশিন, চিরুনি, অ্যান্টিসেপটিক লিকুইড এবং ব্যবহারবিধিসহ প্রয়োজনীয় উপকরণ মানষিক স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, পিরিয়ড নিয়ে সচেতনতা বৃদ্ধি সম্মান ও মর্যাদা রক্ষা, স্কুল ড্রপআউট কমানো, অর্থনৈতিক সহায়তা কমানোর উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান অতিথিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যাপ ইন সিবিআর প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জামান।
সহযোগিতায় ছিলেন সিবিআর কর্মী সুব্রত বাছাড়, করবী স্বর্ণকার, শেখ ইউসুফ আলী, লিটন দাশ, সাইজুল ইসলাম, লিটন মন্ডলসহ প্রকল্পের কর্মীবৃন্দ।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আজ শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস এমপি আ:খালেকের

দারুণ জয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল বার্সেলোনা

খামেনির হত্যার পর ইরানের হামলা: মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি

আশাশুনিতে বড়দিন উপলক্ষে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মৌলভীবাজারের সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক