বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর : উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ২৮-৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ২৫ জন অংশগ্রহণকারীকে(১৯ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ফেইথ ইন এ্যাকশনের তৈরি মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৩০ ডিসেম্বর বিকাল ৪:০০ টায় মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়।

প্রশিক্ষণ  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”

উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্যকোন সংস্থা করাননি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রধান অতিথি বলেন,“ ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ জারি: স্বাগত জানালো আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা—পিঠা উৎসব

সাতক্ষীরা জেলা চিংড়ী পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫

সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত

নির্বাচনী মাঠে নামছে বিজিবি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা

জীবননগরে দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মন্ত্রী ‘সমঝোতার’ নামে চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি  ও আলোচনা সভা 

ডোনাল্ড ট্রাম্প ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ