রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১২, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বাংলাদেশের সফলতম ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ২০১৬ ও ২০১৯ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়, যা কার্যকর হয়েছে ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে।

নভেম্বরের ইসলামিক সলিডারিটি গেমসের আগে ঢাকায় নেয়া তার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ উপাদান পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাবিয়া দাবি করেছেন, তিনি পায়ের ব্যথার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করেছিলেন, যা ডোপিং তালিকায় থাকা উপাদানের সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেয়া ক্রীড়াবিদদের ডোপিং বিষয়ে আরও কঠোর সচেতনতা বাড়ানো হবে। সংস্থার কর্মকর্তারা বলেন, খেলোয়াড়দের ওষুধ গ্রহণে চিকিৎসক ও সংশ্লিষ্ট ডোপিং কমিটির অনুমোদন বাধ্যতামূলক।

ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, মাবিয়া দেশের সম্পদ এবং তাকে মানসিকভাবে সহায়তা দেয়া হবে। একই সঙ্গে তিনি একা অনুশীলনের সুযোগ পাবেন বলেও জানান।

বাংলাদেশের নারী ক্রীড়ার অন্যতম প্রতীক মাবিয়ার এই নিষেধাজ্ঞা দেশের ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে ৯ ডিসেম্বর, ছেড়ে যাবে ১০ ডিসেম্বর

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা, করলেন ফটোসেশন

বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী

যশোর-খুলনাকে ভারতে আনার উস্কানি

বড়দল বাজারের দীর্ঘকালের বেহাল দশা চরমে, নজর নেই প্রশাসনের