সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

 কয়রা(খুলনা)প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের কয়রা উপজেলা গড়ে তোলা হবে।কয়রাবাসীর এই দীর্ঘদিনের আকাঙ্খা পূরণে জামায়াতে ইসলামী কাজ করতে বদ্ধপরিকর।
তিনি এলাকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ কয়রা গড়ার কাজে আমি আত্মনিয়োগ করব। সোমবার (২৪ নভেম্বর ) বেলা ১১টায় কয়রার বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাগালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক শরিফুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামী’র সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি অয়েজকুরুনী প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা কেবল একটি ধর্মীয় অভ্যাস নয়

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরার খানপুরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদুল ফিতর উদযাপিত

ডোনাল্ড ট্রাম্প ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন

সাতক্ষীরা জামায়াতের  প্রচার ও মিডিয়া বিভাগের সভা অনুষ্ঠিত

অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন- লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

চলে গেলেন খালেদা জিয়া না ফেরার দেশে