রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২১, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, মহসিন আলম, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন শক্তিতে সংগঠিত হচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে স্বেচ্ছাসেবক দল আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আগামী দিনের সকল দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে বাঁধ কেটে ধানক্ষেতে লোনা পানি উঠানোর প্রতিকার প্রার্থনা

তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন এক দিন আগে নয়, পরেও নয় : প্রধান উপদেষ্টা

আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ  

নূহ (আঃ) এর নৌকাঃ কুরআন বনাম বাইবেল

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

ঝাউডাঙ্গা বাজারে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, জামায়াতের নিন্দা