মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির দাঁদপুরে রেকর্ডীয় ৭০ বছর দখলীয় জমির গাছ কর্তন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার দাঁদপুরে ৭০ বছরের ভোগদখলীয় ভিটেবাড়ির গাছ জোর পূর্বক কর্তনের আভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কুল্যা ইউনিয়নের দাদপুর গ্রামে ৬৬ নং খতিয়ানে সাবেক ৩৯০ ও ৩৯১ দাগে, বিআরএস ৭৪৭ ও ৭৬৪ দাগে (বাড়ি) ৪৯ শতক জমি ১৯৭০ সাল থেকে আত্তাব বিশ্বাসের নামে রেকর্ড হয়। তার মৃত্যুর পর দুই পুত্র খোদাবক্স ও আনারুল সমান অংশে ঘরবাড়ি বেধে বসবাস করে আসছেন। ২০১৬ সালে আনারুল তার ঘরবাড়ি অটুট রেখে জমির মাথায় রাস্তার পাশে খাস জমিতে ঘরবেধে বসাবস শুরু করেন। সেখানে বসবাস করলেও ভিটেবাড়ির জমিতে গাছ গাছালি লাগিয়ে ভোগজাত করতে থাকেন। আনারুল বিশ্বাস জানান, ২০১৭ সাল থেকে মৃত মোকছেদ সরদারের ছেলে গোলাম রসুল ঐ খতিয়ানে জমি পাওনা আছে দাবী করে আনারুলের অংশে জবর দখলের চেষ্টা করে আসছেন। এনিয়ে একাধিক মামলা হয়েছে ও চলমান আছে। বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরায় আনারুল বাদী হয়ে পি-১২৫০/১৫ (আশাঃ) মামলা করলে বিজ্ঞ আদালত স্ব স্ব দখল বজায় রাখার আদেশ প্রদান করেন ১৮/১১/১৬ তাং। জমিতে আনারুল ভোগদখলে থাকা অবস্থায় গোলাম রসূলের পক্ষে আলীম উদ্দীন, ফারুক বিশ্বাস, তঞ্জুরুল ও সাজেদা খাতুন গত ৫ আগস্টের পরবর্তী সময়ে জমি দখল ও গাছ পালা কাটা ও বসত ঘর দখল নেয়। বাধা দিলে মারপিট করে। পুলিশের হস্তক্ষেপে ঘর ছেড়ে দেবে সিদ্ধান্ত হলেও ছেড়ে দেয়নি।

এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সকালে স্থানীয় বিএনপি নেতা রবিউলসহ অন্যদের সহযোগিতায় আলীমদ্দীন তার লোকজন ১৫ বছর বয়সের বৃহৎ শিশু গাছ কেটে ফেলে। বাধা দিলে এদিন সন্ধ্যায় বসাবসির সিদ্ধান্ত হয়। বিএনপি অফিসে শালীস বসলেও জবর দখলকারীরা কাগজ দেখাতে পারেনি। এক পর্যায়ে হাতাহাতি ও আনারুল দিংদেরকে বের করে দেয়া হয়।

বাধ্য হয়ে তারা কর্তনকৃত গাছের ডালপালা নিজেদের আয়ত্বে নিয়েছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

অভিযুক্ত আলিমুদ্দীন জানান, গাছ ওরা লাগিয়েছে, তবে জমি এ্যাওয়াজ করে নিয়েছি। খাস জমি দিয়ে রেকর্ডীয় জমি এ্যাওয়াজ? জবাবে বলেন, না ওটিও রেকর্ডীয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় দর্জি বিজ্ঞান প্রশিক্ষনের মাধ্যমে নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী 

মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স

আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে: মাওলানা আব্দুল হালিম

ইত্যাদির অনুষ্ঠানে মাথার চুল দিয়ে প্রাইভেটকার টেনে পুরস্কার প্রাপ্ত সবুর সড়ক দুর্ঘটনায় আহত 

শাওয়ালের রোজা কবে শুরু, ৬টার কম রাখা যাবে?