বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী।

ঢাকা-১৫ এলাকায় মোট ভোটারের সংখ্যা ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন এবং নারী ভোটার ১,৭২,০৯৮ জন। মোট ১৭৩টি কেন্দ্রে আজ সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। বড় কেন্দ্রগুলোর ফলাফল এখনও আসা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Home

নিউ জার্সিতে একই পরিবারের তিন সদস্যকে হত্যা : পুলিশের গুলিতে ঘাতক নিহত

শ্যামনগরের গাবুরায় অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরার বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানের  দাফন সম্পন্ন

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল ইসলাম

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ২১৭ নেতাকর্মী

নিলামের আগেই সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ