রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস (MABFO)-এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্প এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু। ESDO-ICRDCV-III প্রকল্পের প্রজেক্ট অফিসার মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, UDMC সদস্য, সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপি সদস্য, কৃষক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

সভায় বক্তাগগণ বলেন, ESDO বাস্তবায়িত ICRDCV-III প্রকল্প শ্রীউলা ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। সভায় জানানো হয়, ২০২৬ সালে ICRDCV-III প্রকল্পের আওতায় শ্রীউলা ইউনিয়নে মোট ১৫টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুর্যোগ সহনশীল টয়লেট স্থাপন, পরিবারভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, বৃক্ষরোপণ, ক্যাশ ফর ওয়ার্ক (CFW), দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ (WASH) সুবিধা সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে। সভায় প্রকল্পের পক্ষে ICRDCV-III প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, ESDOসহ অন্যান্য প্রকল্প প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনি বড়দলে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে আহত

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া সাতক্ষীরার অধিকার আদায়ে সর্বাত্নক প্রায়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ৪ জয়ী প্রার্থীর

জয় শাহকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে বাংলাদেশ : বিশ্বকাপের ভেন্যু নিয়ে

সরকার ভারত থেকে ২১৭ কোটি ৬৮ লাখ টাকার চাল কিনবে 

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫

আমি আপনাদের ছেড়ে যাবো না, বিপদে আপদে পাশে থাকবো… মনিরুল হাসান বাপ্পী

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

বাংলাদেশিদের ভিসা দিতে আরও ৩ দেশে কেন্দ্র খুলল রোমানিয়া

অতীতের চেয়ে এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের ধরনটাই ছিল আলাদা : গোলাম পরওয়ার