মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

মোঃ হারুন উর রশীদ ;: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বেজুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মাহির হোসেনের আব্বার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটি ভরাটের কাজে ব্যবহৃত ডাম্পারটি অবৈধভাবে চলাচল করছিল। ডাম্পারটি বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবুর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম কন্ট্রাকে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে আটক রাখা হয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহির হোসেনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে নির্বাচনে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি : গোলাম পরওয়ার

কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

সাতক্ষীরার কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

খাজরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা প্রদান

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করছেন গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতারা

বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন