বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় প্রতিমা ভাংচুরের ঘটনায় ৬ মন্দির কমিটির প্রতিবাদ সভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৪, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি :: পাইকগাছার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে বাতিখালী হরিতলা পৌরসভা কেন্দ্রীয় মন্দির চত্বরে পৌরসভার ৬ মন্দির কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করে।

মন্দির কমিটির সভাপতি গৌতম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কৃষ্ণপদ মন্ডল, সদস্য সচিবহিমাদ্রি শেখর দে, রাস মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারণ
সম্পাদক হিরণ্ধসঢ়;ময় সানা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। সভায় প্রতিমা ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৫ জানুয়ারি সকাল ৮ টায় প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য কে বা কারা ১২ জানুয়ারি সন্ধ্যার পূর্বে পৌরসভার শিববাটী রাস মন্দিরের প্রতিমা ভাংচুর করে। সন্ধ্যা আরতি করার সময় বিষয়টি নজরে আসে সনাতন ধর্মাবলম্বীদের। এ ঘটনা জানার পর পুলিশ ও প্রশাসন সহ বিএনপি ও
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মন্দির পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ইতালির ফুটবলে ‘মহাপ্রলয়’ : সভাপতির পদত্যাগ দাবি ক্রীড়ামন্ত্রীর

নারীদের জন্য বৈদ্যুতিক বাস নামানোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তি ভাইদের সম্মােন ইফতার মাহফিল অনুষ্ঠিত

কয়রা উপজেলায় জল অধিকার বিষয়ক গণশুনানি

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি ঘুরেছে সরকার

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই – অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার