বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনে ১১ দলীয় জোটের প্রাথী জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’। ‘যখন নির্বাচন আসবে নতুন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে তারা হাজির হবো। আপনারা সাক্ষী সাড়ে ১৫ বছর সাতক্ষীরার মানুষের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য আপনাদের ছেড়ে কোথাও যাইনি। এই মাটি কামড় দিয়েই আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে রেখেছিলেন।
দফায় দফায় জেলে গিয়েছি ঘরবাড়ি ছাড়া হয়েছি। অফিসে ঢুকতে পারিনি। তবে বাংলাদেশে ছিলাম। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না ইনশাল্লাহ। আছি থাকবো আপনাদের সুখেও থাকবো। ইনশাল্লাহ দুঃখেও থাকবো। ’১২ তারিখে আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে ডা. শফিকুর রহমানের নের্তৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ।

বুধবার, ৪ ফেব্রুয়ারি সন্ধায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তুফান মোড়ে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মুজলুম ছিলো সাড়ে ১৫ বছর। তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না। এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনি এজেন্টদের ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এ দিন আর নেই। গায়ের শক্তি কালো টাকা, ইঞ্জিনিয়ারিং কোনো কিছুই এবার কাজে আসবে না।

সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারী জয়নাল আবেদিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জামায়াতে যোগদানকৃত জাতীয় পাটির সাবেক এমপি সালাউাদ্দীন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী এড. আবু তালেক, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলুসহ ১১ দলীয় জোটের নেতারা। পথসভা এক পর্যায়ে জনসভায় রূপনেয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা

সাতক্ষীরা-৪: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই, মাঠে পাল্লা ভারী কার?

আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের

কয়রা উপজেলা ওলামা দলের গোলাম মোস্তফা আহবায়ক ও আবুল হাসান সদস্য সচিব 

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ইরানি নারী ফুটবলারের সিদ্ধান্ত পরিবর্তন

আশাশুনির কাদাকাটি ও দরগাহপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও গণসংযোগ

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

খুলনায় মশার কয়েল কারখানায় আগুন