রবিবার , ১ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বগুড়া শহরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল ছিলেন।

পুলিশ ও শজিমেক হাসপাতাল সূত্র জানায়, শহরের মাহবুব নগরে রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

এরপর লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করে দেয়। কিন্ত সেখানে তার অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর স্বজনরা রোববার (১ মার্চ) বিকেলে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাইফুল ইসলাম মারা যান।

নিহতের ছেলে জানান, তার বাবা মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন। জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে তার বাবার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শহরের মাহবুব নগরে তার বাবাকে ছুরিকাঘাত করে খুন করেছে।

খুনের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তে নেমেছে। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি ড. আবু সালেহ মামুন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন

দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা  কামনায় দােয়া মাহফিল

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া মাহফিল

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির ন্যায়-শান্তি ও উন্নয়নের মহাযাত্রা শুরু

ফেব্রুয়ারির ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৩১৫ মিলিয়ন ডলার

বল্লী ইউনিয়নের ঘরচালা ও রায়পুরে আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান