শনিবার , ২১ মার্চ ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঈদের নামাজ শেষে গণভোট ইস্যুতে সরব জামায়াত আমির

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২১, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ঈদের নামাজ শেষে ভোট ও গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যদি সাধারণ নির্বাচন ‘হালাল’ হিসেবে গ্রহণযোগ্য হয়, তাহলে গণভোটকে ‘হারাম’ বলা হবে কেন এই প্রশ্নের উত্তর দিতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদের জামাতে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ইতোমধ্যে স্পিকার আমলে নিয়েছেন। এ বিষয়ে সংসদে সমাধান না হলে জনগণের বড় অংশকে সঙ্গে নিয়ে দাবি আদায় করা হবে।

এ সময় তিনি ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন। তার অভিযোগ, অতিরিক্ত বাসভাড়া ও ভোগান্তির কারণে অনেক মানুষ কষ্টে বাড়ি ফিরেছেন। নগরবাসীর স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে চলমান সহিংসতায় নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা রয়েছে এবং তারা যেন ন্যায়বিচার পায়—সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরান হামলা নিয়ে বিশ্বনেতারা কী বলছেন

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

ব্রহ্মরাজপুরে মরহুম আব্দুর গফফারের জানাযা অনুষ্ঠিত

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখায় চিকিৎসককে তলব

চির অমর আল্লামা ফুলতলী

মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার : প্রশাসন নিশ্চুপ

দ্বিমুখী চাপে ট্রাম্প : যুদ্ধ থামাতে তাড়া, ইরান ইস্যুতে অস্বস্তিতে মিত্ররা

আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্টে ১,১৩০০০ টাকা জরিমানা

আশাশুনিতে মুক্তিযোদ্ধাদের সাথে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের মতবিনিময়