শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৩, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

সময় ডেস্ক :  আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।

তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেয়ার অনুরোধ করেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুগন্ধি মিশিয়ে আতপ চাল পোলাওয়ের নামে বিক্রি

সাতক্ষীরা জেলা কারাগারে এক হাজতীর মৃত্যু

সাতক্ষীরা নিউ মার্কেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৮ দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন 

সাতক্ষীরা সদর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

তালায় ইসলামি ছাত্র শিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

ডিপজলের বিরুদ্ধে মামলা: অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর