বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

প্রতিবেদক
Ekramul Kabir
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

মো. মোকাররাম বিল্লাহ ইমন :: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে পারুলিয়া ট্রেড স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল।

উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি এবং প্রকল্প মাঠ সংগঠক গোলাম হোসেন।

সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার ওপর জোর দেন। প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক রাখতে নদীর পাশাপাশি এলাকাভিত্তিক জলাধার ও ড্রেনেজ ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা।

পানির মূল আধার হিসেবে সরকারি খাল পুনঃখননের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা মেনে সরকারি খালগুলো খনন করা হলে এলাকার পানির তীব্র সংকট অনেকটাই দূর হবে।

সভায় জলাবদ্ধতা দূরীকরণে প্রাকৃতিক ও কারিগরি সমাধান হিসেবে ‘টিআরএম’ (Tidal River Management / জোয়ার-ভাটা নদী ব্যবস্থাপনা) অবিলম্বে চালু করার জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, “সাতক্ষীরা অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী নিরসন কেবল নদী বা খাল খনন করে সম্ভব নয়, কারণ পলি জমে তা আবার ভরাট হয়ে যায়। টিআরএম চালুর মাধ্যমে নদীর জোয়ারের পলিযুক্ত পানি পরিকল্পিতভাবে নির্দিষ্ট বিলে প্রবেশ করিয়ে পলি জমানো এবং ভাটার টানে নদী-খালের নাব্য সচল রাখাই একমাত্র প্রাকৃতিক ও টেকসই পথ। অবিলম্বে দেবহাটার নদী ও খালের সাথে টিআরএম সংযোগ না করলে প্রতি বছরই বিশাল কৃষি জমি ও লোকালয় পানির নিচে তলিয়ে থাকবে।”

সভা থেকে দেবহাটা অঞ্চলের পানির সমস্যা সমাধানে টিআরএম বাস্তবায়ন ও সরকারি খাল পুনঃখননে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় স্থানীয় পানি কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলা, ১১ ফিলিস্তিনি নিহত

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১১, কার্যালয় ভাঙচুর

কয়রার মহারাজপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

সাতক্ষীরা নিউ মার্কেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৮ দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন 

বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসঙ্গিবাদ বাজ ও দখলবাজদের জায়গা হবে না .. আজিজুল বারী হেলাল

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের সাথে সাতক্ষীরা-২ আসনের  প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর মতবিনিময় 

প্রতারনা করে অর্থ আত্নসাৎকারী জেলেখার থামানোর কি কেউ নেই ?

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীগণ বিপুল ভোটে জয়ী