সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৬, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে ও সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সময়কে গুরুত্ব দেয় তারা সফল হবে। জীবনটাও একটা যুদ্ধ। জীবনটাকে মাদকাসক্তিতে আসক্ত করলে জীবন যুদ্ধে হেরে যাবে। জীবনে উদ্দেশ্যহীন হলে চলবেনা রুটিন মাফিক চলতে হবে। তোমাদের জীবন গড়ার সময়ই তো এখন। টার্গেট নিয়ে এগিয়ে যাও তাহলে সফলতা একদিন ধরা দেবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম মীম। সেমিনার শেষে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী প্রসিটিউটর মোঃ রাজিবুল ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার বিশেষ সাধারণ সভা

কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়নের দাবি

হাইকোর্ট শাকসু নির্বাচন স্থগিত করলেন

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২৫-২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না