মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় পল্লীতে মৎস্য ঘেরে জোরপুর্বক লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন ১ নারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

মারপিটের শিকার আহত অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের আকবার মালীর স্ত্রী রাবেয়া খাতুন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য জানান, তাদের কোন জায়গা জমি না থাকায় দির্ঘদিন যাবত স্বামী সন্তান নিয়ে পাউবোর বেড়িবাঁধের বাহিরে বসবাস করে আসছে। কপোতাক্ষ নদের ঐ স্থানের বেড়িবাঁধে নাইটি বসিয়ে লবন পানি উত্তোলনের চেষ্টা করে একই গ্রামের আব্দুল্যাহ, সবুর শেখ ও লিমন। আমি তাতে বাধা দিতে গেলে গত ২ মার্চ সকাল ১০ টার দিকে আমাকে মারপিট করে আহত করে৷ তারা। এ সময় আমার পরিবারের লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে করে আমার শরীরের অনেক স্থানে জখম হয়। আমি সেখান চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসি। এত কিছুর পরেও প্রভাবশালী ঐ মহলটি নাইনটি বসিয়ে লবন পানি উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে। শুধু তাই নয় এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার পরি্বারের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি অব্যাহত রেখেছে। বর্তমানে আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঐ চক্রটি কপোতাক্ষ নদের চরভরাটি ৫০ বিঘা জমি অবৈধ ভাবে দখল করে মৎস্য ঘের করে আসছে। সংবাদ সম্মেলনে ভুক্তভুগী রাবেয়া খাতুন অবৈধ লবন পানি উত্তোলনের পাইপ অপসারনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯৪ কোটি ডলার

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের আহ্বান : সাংবাদিক কর্মশালায় বক্তারা

ফাহমী গোলন্দাজের ঢাকার দুই ফ্ল্যাটসহ ১৬ একর জমি ক্রোক

এবার বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

সাতক্ষীরা জামায়াতের  প্রচার ও মিডিয়া বিভাগের সভা অনুষ্ঠিত

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে সকাল-সন্ধ্যার দোয়া

কয়রা উপজেলা ওলামা দলের গোলাম মোস্তফা আহবায়ক ও আবুল হাসান সদস্য সচিব