রবিবার , ৯ নভেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ৯, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

 

ঢাকা অফিস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরো হল প্রাঙ্গণকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টা, সচেতনতা ও ইতিবাচক উদ্যোগের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে।

রবিবার  সকালে (৯ নভেম্বর’২৫) জিয়া হল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান  হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’ হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।

এই পরিবর্তনের পেছনে ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গত কয়েক মাস ধরে হলের অভ্যন্তরে ধূমপানমুক্ত পরিবেশ সমর্থনকারী আবাসিক শিক্ষার্থীদের কক্ষগুলোতে ‘ধূমপানমুক্ত সাইনেজ’ স্টিকার সংস্থাপন, রুম-টু-রুম প্রচারণা এবং সোশ্যাল মিডিয়া সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তারা একটি ধূমপানবিরোধী স্টুডেন্ট ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই সিদ্ধান্ত ক্যাম্পাসে একটি সুস্বাস্থ্যময় ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। উদ্যোগটি অন্য হল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জামায়াতের মহিলা নেত্রীর দাফন সম্পন্ন

কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবেলায় করনীয় বিষয় মতবিনিময় সভা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির পুষ্পস্তবক অর্পণ

চিরনিদ্রায় শায়িত শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া

কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’: রিজওয়ানা ও খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১১, কার্যালয় ভাঙচুর