সময় ডেস্ক :: মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত একটি গণমাধ্যম এক বিশ্লেষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুধু একটি রাজনৈতিক চ্যালেঞ্জ নয় বরং মার্কিন জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নীতির নেতিবাচক প্রভাব মোকাবিলার একমাত্র উপায় হলো কংগ্রেসে রাজনৈতিক ভারসাম্য তৈরি করা এবং ক্ষমতার কাঠামোতে পরিবর্তন আনা।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিল’-এর প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট বা এমনকি কোনো বিদেশি শত্রুও দেশটির নিরাপত্তা ব্যবস্থা, হুমকি শনাক্তকরণ, প্রতিরোধ ও মোকাবিলার সক্ষমতার ওপর এতটা ক্ষতিকর প্রভাব ফেলেনি যতটা ট্রাম্প ফেলেছেন।
প্রতিবেদনটির লেখকের মতে, ট্রাম্পের নীতিগুলোর ফলে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সামনে আরও দুর্বল হয়ে পড়েছে। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হওয়ায় এসব দেশের নেতারা এতে সন্তোষ প্রকাশ করছে বলেও উল্লেখ করা হয়েছে।
‘দ্য হিল’ আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা খাতে ব্যাপকভাবে অভিজ্ঞ ও দক্ষ জনবল ছাঁটাই করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেওয়া হয়েছে, যা এসব প্রতিষ্ঠানের মূল দায়িত্ব ও লক্ষ্য থেকে বিচ্যুতির স্পষ্ট ইঙ্গিত দেয়।