রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ

সশয় ডেস্ক :: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে অন্তত দুজন আহত হন। শনিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল কিশোর ও তরুণ বয়সী ছেলে দেশীয় অস্ত্র হাতে নিয়েছে। তারা অস্ত্র হাতে তেড়ে যাচ্ছে এবং সঙ্গে বালতির মধ্যে হাতবোমা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।

দুই পক্ষের সংঘর্ষের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সম্প্রতি দেড় মাসে তিনবার এই দুই পক্ষ এ ধরনের সংঘর্ষে জড়িয়েছে। শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত দুজন। আহত ব্যক্তিদের মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই এলাকায় সংঘর্ষের ঘটনা নতুন নয়। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

কুরআন বনাম বাইবেল:নূহ (আঃ) এর নৌকা

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৪ ফিলিস্তিনী নিহত

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু