সময় ডেস্ক :: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আসরকে সামনে রেখে রোববার (১৫ ফেব্রুয়ারি) চার দলের অধিনায়ক ও পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের আসরে সাউথ জোনের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ইস্ট জোনের দায়িত্বে ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় দলের তারকা ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দলগুলো গঠন করা হয়েছে। নির্বাচকদের আশা, বিসিএলের এই আসর থেকে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নতুন প্রতিভা উঠে আসবে।
ইস্ট জোন স্কোয়াড
পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।
নর্থ জোন স্কোয়াড
তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।
সাউথ জোন স্কোয়াড
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।
সেন্ট্রাল জোন স্কোয়াড
সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।
ওয়ানডে ফরম্যাটের এই বিসিএলকে জাতীয় দলের প্রস্তুতি ও ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। টুর্নামেন্টে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সও নজরে রাখবে নির্বাচকরা।
















