বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঈদুল আজহা কবে জানাল আমিরাত

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৮, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে টানা ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হবে। এর আগের দিন পবিত্র আরাফা দিবস। সেই হিসাবে বাংলাদেশে ২৮ মে উদযাপিত হবে ঈদ।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী, আরবি ক্যালেন্ডার অনুসারে জিলহজ মাসের ৯ তারিখ পালিত হয় আরাফা দিবস।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, আরাফার দিনটি ২৬ মে (মঙ্গলবার)। পরদিন ২৭ মে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন; শনিবার ও রোববার। পবিত্র হজের দিন দেশটিতে সরকারি ছুটি থাকবে।

এ নিয়ে সম্ভাব্য তারিখ ধরেই সংযুক্ত আরব আমিরাত ২৬ মে থেকে ৩১ পর্যন্ত ছয় দিন সরকারি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আরাফা দিনে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেয়া মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ শুরু হবে ১৮ মে থেকে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের (এইউএএসএসএ) সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, “আরবি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা ২৭ মে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ১৮ মে ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস জিলহজের প্রথম দিন হবে।”

সূত্র: খালিজ টাইমস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে ইসলামী জোটকে জনগণ ক্ষমতায় দেখতে চায় : ডা. তাহের

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর কাছে পরাস্ত ঢাকা

মুরগির ডিম-মাংসের মূল্য ধ্বসে খামারীদের হাহাকার : প্রশাসন নিশ্চুপ

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- প্রভাষক ওমর ফারুক

৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার  বিতরণ

সারাদেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা, মাগফিরাত কামনা

হাসিনার ৩ মামলায়২১ বছরের কারাদণ্ড

আশাশুনিতে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন