সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর কাছে পরাস্ত ঢাকা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: প্রথমবার বিপিএল খেলতে নেমে ইতিহাস গড়েন হাসান ইশাখিল। বাবা মোহাম্মদ নাবির সামনে অভিষেক রাঙান ব্যাট হাতে। হাঁকান ঝোড়ো ফিফটি। তাতেই রেকর্ড সংগ্রহ পায় নোয়াখালী এক্সপ্রেস। এরপর পেয়েছেন বড় জয়ও।

ইশাখিলের ব্যাটে ভর করে রোববার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটে ১৮৪ রান করে নোয়াখালী। জবাবে ১৮.২ ওভারে ১৪৩ রান পর্যন্ত করতে পারে ঢাকা। ৪১ রানের বড় জয় পায় নোয়াখালী।

নোয়াখালীর জয়ের নায়ক ইশাখিল। ৬০ বল খেলে তিনি করেন ৯২ রান। এছাড়া মাত্র ২৫ বলে ৪৮ রান করেন সৌম্য সরকার। বল হাতে দুটো করে উইকেট পান সাইফুদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে প্রথমবার একই দলে খেললেন বাবা মোহাম্মদ নাবি ও পুত্র ইশাখিল। দুজন মিলে চতুর্থ উইকেটে মাত্র ৩০ বলে গড়েন ৫৩ রানের জুটি। ১৩ বলে ১৭ রান করেন নাবি।

ইশাখিলের জুটি জমে সৌম্য সরকারের সাথে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে সৌম্য সরকারের সাথে ১০১ রানের জুটি গড়েন ইশাখিল।

এদিন রান তাড়ায় শুরুতেই হুড়মুড় করে ভেঙে পড়ে ঢাকার ইনিংস। ৪.২ ওভারে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। রাহমানুল্লাহ গুরবাজ ১২, মামুন ২, নাসির হোসেন ও সাইফ হাসান ফেরেন কোনো রান না করেই।

এরপর মোহাম্মদ মিঠুনের ৩৩ ও শামিম পাটোয়ারীর ১৬ বলে ২৯ রানে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও সফল হতে পারেনি ঢাকা। শেষ দিকে ২০ বলে ৩৪ রান করেন সাইফুদ্দিন। হাসান মাহমুদ, ইহসানুল্লাহ, মেহেদী রানা ও মোহাম্মদ নাবি নেন দুটো করে উইকেট।

এর ফলে টানা দুই জয়ে প্লে অফের আশা বেঁচে থাকল নোয়াখালীর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত