বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৪, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নিউজ ডেস্ক  :  আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন কারণে পিছিয়ে যাক তা কোনভাবেই চায় না বিএনপি। বরং বিএনপি প্রত্যাশা করে ইসি নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করবে এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও এর নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় নজরুল ইসলাম খান জানান, সিইসি আশ্বস্ত করেছেন যথা সময়ে তফসিল ঘোষণা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ভোরে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যাশা করছি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। সুতরাং খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তফসিল পিছিয়ে যাওয়া বা নির্বাচন পিছিয়ে যাওয়ার কোন সম্পর্ক দেখিনা।

এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়েই ভোটার তালিকায় তারেক রহমানের নাম দেখতে পাবেন।

আজকের বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে যেন দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেউ যেন বঞ্চিত না হন। কারণ এবার গণভোটের কারণে বাড়তি একটি ব্যালটসহ মোট দু’টি ব্যালটে ভোট হবে। এজন্য বুথের সংখ্যা বাড়াতে হবে, ভোট প্রদানের সময় বাড়াতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের পাশাপাশি পাসপোর্ট কেউ ভ্যালিড ডকুমেন্টস হিসেবে দেখাতে হবে। কারণ সবার কাছে জাতীয় পরিচয় পত্র না থাকলেও অবশ্যই পাসপোর্ট রয়েছে।

তিনি আরও জানান, কোন প্রাইভেট প্রেসে যেন ব্যালট পেপার ছাপানো না হয় এ ব্যাপারে সিইসিকে বলেছি। ব্যালট পেপার অবশ্যই সরকারি প্রেসে চাপাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

আশাশুনির বড়দলে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম 

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ

সাতক্ষীরা শহর ৫নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন

আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত