নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটা কুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি হামিদুল ইসলাম শামীমের নিজ অর্থায়নে শীত বস্ত্র বিতরণ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কুলিয়া ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামিম। তিনি অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মনজুরুল মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ মিলন, কুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম, শ্রমিক দলের সভাপতি আফ্রিদি, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ওয়ার্ড বিএনপির সভাপতি পলাশ, হাসানুজ্জামান, জাকির হোসেন, গোলাম হোসেন, আব্দুল আহাদ, তরিকুল ইসলাম, শাহাদাত হোসেন, নুরুজ্জামান, আব্দুল আহাদ, আমজাদ হোসেন, মোস্তফা প্রমুখ।
















