সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় আসিফ মাহমুদ বলেন, নির্বাচিত হলে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন।

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা এখন শিখেছি কিভাবে সমস্যার সমাধান করতে হয় এবং কোন দফতর কোন কাজের জন্য দায়ী।’

তিনি বলেন, নির্বাচন প্রচারণার সাথে উল্লেখযোগ্য ঝুঁকি জড়িত থাকায় স্বাভাবিকভাবে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে।

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘আমরা যদি অবাধে চলাফেরা করতে না পারি, তাহলে নির্বাচন প্রচারণায় বড় ধরনের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমি মনে করি, শুধু আমি নই, যারা ঝুঁকির মধ্যে আছেন, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ ব্যবস্থা নেয়া উচিত।’

বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দিতে চায় না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এখন দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি তাদের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন যে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োগশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এরও আগে, ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভূমিজ ফাউন্ডেশের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা 

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন  প্রতিরোধে সচেতনতা বিষয়ে পথ নাটক

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

আইপিএল ইস্যুতে মুখ খুললেন মোস্তাফিজ: ‘ছেড়ে দিলে আর কী করার!’

৫ হাজার টন চাল নিয়ে মোংলা বন্দরে ভারতীয় জাহাজ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা বনানী সংঘের দোয়া মাহফিল

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আশাশুনির ৩ ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ ও পথ সভা

জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের: ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ