বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলামের  বিদায় সংবর্ধনা 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৭, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে লেকভিউয়ের যমুনা হলে জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার সহ-সভাপতি গোলাম ফারুক এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি মোহাম্মদ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক ডিআইও-১ মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক  আ ন ম গাউছার রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার যুগ্ম সম্পাদক আসিফ বায়োজীদ সাগর, কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, সদস্য মাসুদ, আমিনুর রহমান রাসেল, ফারুক হোসেন, মাসুদ, মেহেদী, বিপ্লব প্রমুখ। বিদায়ী অতিথিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কণ্ঠশিল্পী কামরুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার সহ-সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংক বাকাল শাখার ম্যানেজার শাহিনুর রহমান।  রহমান। এসময় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে

রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর কোর্টে বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে, উত্তরায় তারেক রহমান

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে মতবিনিময় সভা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সাতক্ষীরায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

কয়রায়  অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন