শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মহান শহীদ দিবসে বিএমএসএফের কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ

সোহেল পারভেজ :: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.: ভোরে শাহবাগ থানার সামনে সংগঠনের সদস্যরা সমবেত হন। সেখান থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সাথে সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা কমিটি দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

পুষ্পার্ঘ অর্পণকালে সংগঠনের পক্ষ থেকে সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলারোয়া জামায়াত অফিস থেকে মোটর সাইকেল চুরি,চালু করা না পেরে পালালো চোর

বুধহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

পাইকগাছায় জিয়া পরিবারের জন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিল

‘তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকবে না’ : মিয়াগোলাম পরোয়ার

পাইকগাছায় ভূমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে চাই: ট্রাম্প

আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন- লাবসায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ