সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ঢামেকে আরও এক কারাবন্দীর মৃত্যু, দুই দিনে মারা গেলেন ৪ জন

প্রতিবেদক
Ekramul Kabir
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

সময় ডেস্ক :: কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে আসা আরও এক বন্দী আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই কারাবন্দীর নাম আলী আকবর মণ্ডল (৬৭)। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তাঁর গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে।

গতকাল রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে পৌনে দুই ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন কারাবন্দীর মৃত্যু হয়। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেখানে আনা হয়। তারা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

হাসপাতাল সূত্রে জানায়, সকালেই তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরান ইস্যুতে ট্রাম্প সুর নরম করলেন, নেপথ্যে জানা গেল কারণ

কয়রায় মানবেতর বন্ধুর ইফতার মাহফিল

যুবকদের নৈতিকতা, দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, কেউ বেকার থাকবে না

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

নিউ ইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

সাতক্ষীরায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা 

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা সদরের বাঁশঘাটা রাস্তা সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে এলাকাবাসী

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূ- গর্ভস্ত থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে থাকা আশাশুনি