শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পারিবারিক জমি বন্টনে প্রতারণার অভিযোগে পরিবারের সদস্যদের মানববন্ধন

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৮, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান :  সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় পারিবারিক জমি বন্টনে প্রতারণার অভিযোগে বঞ্চিতরা মানবন্ধন করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বুধহাটা করিম সুপার মার্কেট রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জোড়দিয়া গ্রামের মরহুম শেখ আঃ মান্নানের পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীদের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মরহুমের ছোট পুত্র শেখ হেদায়েতুল ইসলাম, তাদের ভাগ্নে জামাই শহিদুল ইসলাম, ভাগ্নি ফতেমা খাতুন, ভাগ্নে জামাই শেখ আঃ আহাদ, নাতে শেখ নয়ন, পুত্র শেখ মোফাকখারুল, ভাগ্নে শেখ আঃ হামিদ, ভাগ্নে জামাই নূরুল আমিন জানান, ১৯৯৮ সালে শেখ আঃ মান্নান ইন্তেকাল করেন। তিনি ৩ পুত্র, ৬ কন্যা ও স্ত্রী রেখে যান। তার নামীয় জমি রেখে যান ১৩.৩০ একর। নামীয় জমির হিসেবে স্ত্রী ১.৬৬ একর, পুত্ররা ১.৯৪ একর ও মেয়েরা. ৯৭ একর করে জমির স্বত্তবান হন। কিন্তু মরহুমের বড়পত্র শেখ মুহসিন ও আরেক পুত্র শেখ মোনায়েম ২৮ বছরেও তাদের কোন সম্পত্তি বুঝিয়ে দেননি।
এনিয়ে তারা বারবার দেন দরবার করলেও টালবাহনা করে কেবল সময় ক্ষেপন করা হয়েছে। কয়েকবার শালিসে বসলেএ তঞ্চকতা করে শালিস মিমাংসা ছাড়াই শেষ করা হয়েছে। তাদের এ কাজে উদীচী নেতা শেখ সিদ্দিকুর রহমান, আকবার আলী, সাবেক ইউপি সদস্য মহাদেব ঘোষ সহযোগিতা করে এসেছেন। শালিসকারকরা আমাদের অজ্ঞাতে বাদীদের নিয়ে গত ৬ নভেম্বর গোপন বৈঠক করেন, এবং সবশেষ গত ২১ নভেম্বর একই ভাবে আমাদের অজ্ঞাতে শালিসকারকরা সরকারি (আমতলাস্থ মাধ্যমিক শিক্ষা অফিস) ভবনে বসে আমাদের (১ ভাই ও ৬ বোন, মা) কাউকে না জানিয়ে ও না নিয়ে ইচ্ছেমত (জালিয়াতি) শালিস নামা সৃষ্টি করা হয়। শালিসনামায় লেখা হয় বাদী-বিবাদী পক্ষ সবাই উপস্থিত ছিল এবং আপোষ বন্টননামা লিখে তঞ্চকী জমির হিসাব তৈরি করা হয়। আমরা উক্ত জালিয়াতি কারবার শালিসনামা ও ভুয়া আপোষ বন্টননামা ঘৃনাভরে প্রত্যাক্ষান করছি এবং জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।
সাথে সাথে গত ২৮ বছর আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত রাখার খেসারত ও ন্যায় সঙ্গত পন্থায় ন্যায্য সম্পত্তির অংশ পেতে পারি তার ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে  র‍্যালি আলোচনা সভা 

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

চুয়াডাঙ্গায় দুটি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল বাশারের পরিদর্শন

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

খামেনির মৃত্যুর পর নতুন অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

সাতক্ষীরা সদরের বাঁশঘাটা রাস্তা সামান্য বৃষ্টিতেই চরম ভোগান্তিতে এলাকাবাসী

আশাশুনির দরগাহপুরে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্লেজার প্রদানসহ গুচ্ছ সিদ্ধান্ত