শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহা: আব্দুল খালেক এমপি

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা-২ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আজকে সাতক্ষীরা বাসি যারা আমাদেরকে ভোট দিয়েছেন আর যারা দেন নাই সকলেই আমরা আজকে একাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব আমাদের উপরে। আমরা মিলে মিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সকলে মিলে মিশে আমরা সাতক্ষীরাকে গড়ে তুলবো।

সাতক্ষীরা আমাদের, এই সুন্দর সাতক্ষীরাকে গড়ার জন্য আমরা যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম, সাতক্ষীরার লক্ষ লক্ষ জনগণ তারা যে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই ওয়াদা রক্ষায় যেন এগিয়ে যেতে পারি রব্বুল আলামিন যে আমাদের সেই সহযোগীতা দান করেন।

২১ ফেব্রুয়ার শনিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বরে সাতক্ষীরা পৌর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা সদর ২ আসনের আসন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক সংবর্ধনা সভা সঞ্চালনা করেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় নির্বাচনী এলাকায় শুভাগমন উপলক্ষে তার নির্বাচনী এলাকার জন মানুষের পক্ষ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহ সম্বর্ধনা প্রদান করা হয়। পাটকেল ঘাটা হারুনর রশীদ কলেজ মাঠ হতে শোভা যাত্রা সহকারে বিনের পোতা হয়ে নারকেল তলা মোড় দিয়ে পোস্ট অফিস মোড় হয়ে কলেজ রোড দিয়ে জেলা জামায়াত অফিস, হয়ে পৌরসভা দীঘির পাড় হয়ে নিউ মার্কেট দিয়ে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়।

পরে কদমতলা দিয়ে ধলবাড়ীয়া নিজ বাড়ীতে ইফতার অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ নের্তৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মমতার

কয়রা উপজেলা ওলামা দলের গোলাম মোস্তফা আহবায়ক ও আবুল হাসান সদস্য সচিব 

বিপুল অস্ত্র তেহরানে পৌঁছানোর আগেই ধরা, মোসাদের পরিকল্পনা ভেস্তে দিলো ইরান

আশাশুনিতে বাঁধ কেটে ধানক্ষেতে লোনা পানি উঠানোর প্রতিকার প্রার্থনা

খামেনির হত্যার পর ইরানের হামলা: মার্কিন ঘাঁটি ও ইসরাইলে ক্ষয়ক্ষতি

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম

যাবজ্জীবনপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ শীর্ষনিউজ প্রতিবেদন