রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো- ঝাউডাঙ্গা কলেজে  আলহাজ্ব মো. আব্দুর রউফ 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৩, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ঝাউডাঙ্গা কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রের হাইকমান্ড সাতক্ষীরা-২ আসনের অবস্থা বিবেচনা করে বিচক্ষণতার সাথে অনেক যাচাই বাছাই করে আমাকে যোগ্য মনে করেছে বলেই দলীয় মনোনয়ন দিয়েছে। আমি সকলের সহযোগিতা পেলে অবশ্যই ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আপনাদের কাছে জাতির অনেক চাওয়া পাওয়া আছে। আমি সাতক্ষীরা-২আসনে নির্বাচিত হলে আপনাদের চাওয়া পাওয়া পুরণসহ শিক্ষার মান উন্নয়নে নিবেদীত প্রাণ হয়ে কাজ করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমন্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজ গভর্ণিং বডির সভাপতি আমজাদ হোসেন,  ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রানা, ঝাউডাঙ্গা কলেজের সহকারি অধ্যাপক আনারুল ইসলাম প্রমুখ।
এসময় ঝাউডাঙ্গা কলেজের শিক্ষক, দলীয়-কর্মী সমর্থক ও ইউনিয়ন এিনপিরর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে ধাক্কা, আহত ২

হাদির স্ত্রীর আবেগঘন বার্তা ইনকিলাব মঞ্চের ভবিষ্যত নিয়ে

আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক

ঝাউডাঙ্গা বাজারে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট

বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আশাশুনিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা, শোডাউন ও পথসভা

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলে করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাছুদ