রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভিন্নধর্মাবলম্বী জাতীয় নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: দেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয় অথচ দেশে হিন্দু সহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসাথে হিন্দুদের ব্যপারেও দেশে একটি ধারণা প্রচলিত আছে, সেটি হলো হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ।

জামায়াতকে যেমন হিন্দুবিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌরশাখার উদ্যোগে ২৪ জানুয়ারী শনিবার বিকেলে শহরের কামালনগর লেকভিউ কনফারেন্স রুমে ভিন্নধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।

সাতক্ষীরা পৌরজামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালনায় সভায়, এড.আনিত মুখার্জি, এড, গোবিন্দ বলব, জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ,জেলা, খৃষ্টান সম্প্রদায়ের সাধারণ সম্পাদক পৌলসাহা,সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কমপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুনসহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায়মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, জামায়াত হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না। যেকোনো অন্যায় হিন্দু বৌদ্ধ, খৃস্টান, মুসলমান সহ সকল ধর্মেই নিষিদ্ধ। আমাদের ওপর তাদের পুরোপুরি আস্থা আছে। এটা আমাদের আদর্শিক দায়িত্ব। জামায়াত এই আদর্শিক দায়িত্ব থেকেই সারা দেশে ভিন্নধর্মাবলম্বীদের উপাসানালয় ও বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের নিরাপত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন, যেকোনো সময়েই আমাদেরকে ফোন করবেন, আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো।

হিন্দু নেতৃবৃন্দ বলেন, ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক দল ও ক্ষমতাশীলদের কাছে আহবান জানাচ্ছি।

বর্তমান ক্রান্তিকালে জামায়াতে ইসলামী যেভাবে আমাদের পাশে এসে দাড়িয়েছে তা অত্যান্ত পশংসনীয়। আমরা প্রত্যাশা করি সব সময় আপনারা আমাদের পাশে থাকবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ারে নতুন ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করলো বাটা

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলরা

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

শিক্ষকরা শাস্তির মুখে পড়বেন পরীক্ষা না নিলে : শিক্ষা উপদেষ্টা

মোদি কখনোই ‘চা-ওয়ালা’ ছিলেন না, সবই নাটক কংগ্রেস সভাপতি

ভারতের উত্তর প্রদেশে মুসলিম বসতিতে বুলডোজার চালানোর হুমকি

কলারোয়া প্রতিদিন”-এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তেলের বাজারে বড় ধাক্কা, এক লাফে বাড়ল ১০ শতাংশ

যুক্তরাষ্ট্রে বর্ডার প্যাট্রোলের ফেলে যাওয়ার পর শীতে মারা গেলেন বাংলাদেশি অন্ধ শাহ আলম

জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত ৬