পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃখুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী’র পক্ষে কপিলমুনি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এস এম এনামুল হক বলেন দক্ষিণ অঞ্চল অবহেলিত পাইকগাছা-কয়রা সুন্দরবনের কোল ঘেঁষে খুলনা-৬ আসনের আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, ঐ অঞ্চলের টেকসই ভেড়িবাঁধসহ এই অঞ্চলের রাস্তাঘাট, মানুষের জীবন জীর্বিকা সঠিক ভাবে পরিচালিত হয় সেই কারনেই আমি (তারেক রহমান) আজ তোমাকে ডেকে এনে খুলনা জেলার দায়িত্বে দিয়ে সাথে সাথে খুলনা-৬ আসন(পাইকগাছা-কয়রা) অবহেলিত মানুষের বঞ্চিত অঞ্চলের আগামী রূপকার হিসেবে কয়রা-পাইকগাছা পাঠাতে চাই তুমি কি দায়িত্ব নিতে পারবে। মনিরুল হাসান বাপ্পি বললে ভাইয়া (তারেক রহমান) আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আগামী ১২ই ফেব্রুয়ারি ধানেরশীষে প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে কপিলমুনি ইউনিয়ন পরিচালোনা কমিটির আয়োজনে উত্তর নাছিরপুর সার্বজনীন দূর্গা মন্দির মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। খুলনা জেলা স্বেচ্ছসেবক দলের নেতা শেখ আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি ও উপজেলা নেতা শেখ ইমাদুল ইসলাম, শেখ সামছুল আলম পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, পাইকগাছা বাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ দীপংকার সাহা, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য শেখ আবু তালেব, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক শেখ ইকবল হোসেন, সাংবাদিক ও ব্যবসায়ীক নেতা আমিনুল ইসলাম বজলু, শেখ জহিরুল ইসলাম বাবু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জাহিদুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেবেন ঘোষ, সদস্য সচিব সাদ্দাম হোসেন, পাইকগাছা সরকারী কলেজের ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা ওলামাদলের যুগ্ন-আহ্বায়ক শেখ হাফেজ মাসুম বিল্লাহ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন-আহ্বায়ক শেখ শাহ আলম, মোঃ আব্বাস, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক ফুয়াদ, উপজেলা যুবদলের সদস্য আক্তারুল ইসলাম আতা, কপিলমুনি কলেজের ছাত্রদলের সদস্য সচিব শেখ শাহারিয়া নাফিজ, অনিক, মহিলা দলের আহ্বায়ক নাছিমা আক্তার রেশমা খাতুন, শাহাদাৎ মোড়ল, শেখ জাহিদুল ইসলাম, মোঃ ফারুক গাজী, শেখ মিঠুন, শেখ আব্দুল্লাহ, শেখ শাহিনুর, শেখ মাসুদ রানা, বাপ্পী লাল সিংহ, বাবু লাল সিংহ, শংকর সাধু, মদন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সজল বাবু, সুমন সাধ প্রমুখু।

















