বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ২, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম বড় আঁচড়া থেকে ২ কেজি ৮শ গ্রাম ভারতীয় বিস্ফোরন পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ এপ্রিল) রাত ২টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় বিস্ফোরক এর চালানটি উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ১ এপ্রিল রাতে ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তার উপর থেকে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১, ৪০০ গ্রাম, পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার সিজার মূল্য – ৭,০০,০০০/- টাকা।

বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। হাবিলদার মামুনুর রহমান বাদি হয়ে বেনাপোল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কয়রায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

ঝাউডাঙ্গা বাজারে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে ….মাওলানা আবুল কালাম আজাদ

জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে

আশাশুনিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার স্টেকহোল্ডারদের অ্যাডভোকেসী সভা